ফেরত ও বাতিল নীতি

Refund & Cancellation Policy

সর্বশেষ হালনাগাদ: ৪ আগস্ট ২০২৬

খাবার নষ্ট হয়ে যায় এমন পণ্য, তাই রান্না শুরু হওয়ার পর অর্ডার ফেরত নেওয়া যায় না। নিচে ঠিক কখন কী প্রযোজ্য তা লেখা আছে।

১. নিজে বাতিল করা

দোকান রান্না শুরু করার আগ পর্যন্ত আপনি নিজেই অর্ডার ট্র্যাকিং পাতা থেকে বাতিল করতে পারেন — অর্থাৎ অর্ডার “অপেক্ষমাণ” বা “কনফার্মড” অবস্থায় থাকলে।

রান্না শুরু হয়ে গেলে বোতামটি আর কাজ করে না, কারণ তখন উপকরণ খরচ হয়ে গেছে। সেক্ষেত্রে দোকানে সরাসরি ফোন করুন; বাতিল করা না করা তাদের সিদ্ধান্ত।

২. দোকান বাতিল করলে

আইটেম শেষ, রান্নাঘর বন্ধ বা ঠিকানা এলাকার বাইরে — এসব কারণে দোকান অর্ডার বাতিল করতে পারে। আপনি অনলাইনে যা পরিশোধ করেছেন তার পুরোটাই ফেরত পাবেন।

৩. অগ্রিম টাকা

কিছু দোকান অর্ডারের একটি অংশ অগ্রিম নেয়। কত নেবে তা অর্ডার দেওয়ার আগেই চেকআউটে দেখানো হয়। রান্না শুরুর আগে বাতিল করলে অগ্রিম পুরোটাই ফেরত; রান্নার পর অর্ডার নিতে অস্বীকার করলে ফেরতযোগ্য নয়।

৪. খাবারে সমস্যা থাকলে

ভুল আইটেম এসেছে, কিছু বাদ পড়েছে, বা খাবার নষ্ট/ঠান্ডা — ডেলিভারির পরপরই জানান, দেরি করলে যাচাই করা কঠিন হয়ে পড়ে। সম্ভব হলে ছবি তুলে রাখুন।

অভিযোগ যাচাই করে দোকান সিদ্ধান্ত নেয় — পুনরায় পাঠানো, আংশিক ফেরত, বা সম্পূর্ণ ফেরত। সিদ্ধান্তে দ্বিমত থাকলে আমাদের জানান: ০১৫৫৬৪৩৬১৪৭

৫. অর্ডারের কিছু আইটেম না থাকলে

রাইডার পার্সেল তোলার আগে কোনো আইটেম শেষ হয়ে গেলে দোকান অর্ডারটি নতুন করে হিসাব করতে পারে। তখন দাম কেবল কমতে পারে, কখনো বাড়ে না। আপনি ইতিমধ্যে বেশি টাকা দিয়ে থাকলে সেটি ফেরতযোগ্য হিসেবে আলাদাভাবে দেখানো হয় — চুপচাপ সমন্বয় করা হয় না।

৬. ডেলিভারি ব্যর্থ হলে

ঠিকানায় কাউকে পাওয়া না গেলে বা ফোন বন্ধ থাকলে রাইডার চেষ্টা করে ফিরে যান; পার্সেলটি দোকানে ফেরত যায়। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এর খরচ দোকানকেই বহন করতে হয়, তাই বারবার এমন হলে ওই নম্বরে ক্যাশ অন ডেলিভারি বন্ধ করা হতে পারে।

৭. টাকা কীভাবে ও কখন ফেরত আসে

  • যে মাধ্যমে টাকা দিয়েছেন, ফেরতও সেই মাধ্যমেই যায় — বিকাশে দিলে বিকাশেই, যে নম্বর থেকে পেমেন্ট হয়েছে সেই নম্বরে।
  • ফেরত অনুমোদনের পর সাধারণত কর্মদিবসের মধ্যে টাকা পৌঁছে যায়।
  • ফেরত হাতে প্রক্রিয়া করা হয় (স্বয়ংক্রিয় নয়), তাই ছুটির দিনে সময় একটু বেশি লাগতে পারে।
  • ক্যাশ অন ডেলিভারির অর্ডারে টাকা আগেই দেওয়া হয়নি, তাই ফেরতেরও কিছু থাকে না।
ফেরত ও বাতিল নীতি · Refund & Cancellation Policy